কাঠমাণ্ডুতে এশিয়ান গেমসে (এসএ) মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে সোনা জেতালেন আল আমিন। কারাতে কুমিতে সোনা জিতেছেন তিনি। এটি বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক।
এতে নেপালের কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দেন বাংলাদেশ সেনাবাহিনীর এ অ্যাথলেট।
এদিন রুপার মুখও দেখেছে বাংলাদেশ। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে এ পদক জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস।
সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জেতেন হোমায়রা আক্তার অন্তরা। এরপর স্বর্ণ পদক জয়ের অপেক্ষার অবসান ঘুচান দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদকটি জেতেন তিনি।
এএস





