ব্রাজিল বিশ্বকাপে লড়তে গত পরশুই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বায়ার্ন মিউনিখের তারকা ফ্রাঙ্ক রিবারি এই দলে জায়গা পেয়েছেন। কিন্তু পর্তুগীজ এক পত্রিকা দাবি করেছে, দলে থাকলেও মাঠে নামতে পারছেন না এই তারকা। কারণ অন্য কিছু না। গত কয়েক সপ্তাহ ধরে ইনজুরিতে ভুগছেন তিনি।
পর্তুগীজ সংবাদপত্র ‘ডাইরিও ডি নোটিসিয়াস’ এর সাংবাদিক গনচালো লোপেজ দাবি করেছেন- ফ্রাংক রিবেরি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। দলে থাকলেও সাইড লাইনে বসেই থাকতে হতে পারে তাকে।
এটা সত্যিই হলে ফরাসি কোচ দিদিয়ের দেশম অনুতপ্ত হতে পারেন। কারণ তার ঘোষিত চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন সামির নাসরি।
ঢাকা, ৪জুন (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
চূড়ান্ত দলে থাকলেও বিশ্বকাপ থেকে আউট রিবেরি!
ব্রাজিল বিশ্বকাপে লড়তে গত পরশুই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বায়ার্ন মিউনিখের তারকা ফ্রাঙ্ক রিবারি এই দলে জায়গা পেয়েছেন। কিন্তু পর্তুগীজ এক পত্রি





