চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে লিওনেল মেসি, নেইমার ও লুইজ সুয়ারেজের গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসিদের বিপক্ষে গোল করেছেন তারকা ফুটবলার জালাটান ইব্রাহিমোভিচও। তবে তার দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হেরেছে ৩-১ গোলে।

বুধবার ন্যু ক্যাম্পে পিএসজিকে স্বাগত জানিয়েছিল প্রথম লেগে ৩-২ গোলে হেরে যাওয়া বার্সেলোনা। আর এই ম্যাচে জয় পেয়ে 'এফ' গ্রুপে শীর্ষ থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে তারা। তবে এই ম্যাচে জয়ের আগেই শেষ -১৬ নিশ্চিত করেছিল পিএসজি।

এই ম্যাচে ১৫ মিনিটের মধ্যেই পুরনো ক্লাবের বিপক্ষে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু বার্সেলোনার অল-স্টার ফ্রন্ট লাইন তো আর বসে থাকতে পারে না। বিরতির আগে ১৯ মেসি বার্সাকে সমতায় ফেরানোর পর ৪১ মিনিটে লিড এনে দেন নেইমার। বিরতির পর সুয়ারেজ ৭৭ মিনিটে দুই লেগ মিলিয়ে দলের জয় নিশ্চিত করেন। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির ধারাবাহিক জয়ের ধারাও থেমে গেল।

এই গোলের মাধ্যমে ৭৬টি গোল পূর্ণ করে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউলের সাথে সর্বোচ্চ সংখ্যক গোল করার রেকর্ড গড়লেন মেসি। ক্রিশ্চিয়ানো রেনালদো এই দুজনের থেকে এক গোল পিছনে রয়েছেন। মাত্র ৯৫টি ইউরোপীয়ান ম্যাচে মেসি এই মাইলফলক স্পর্শ করেছেন। তার সবগুলো গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। ইতোমধ্যেই লা লিগার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোল করার রেকর্ড করেছেন ২৭ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

জেডআই