কোপা ডেল রে’র চতুর্থ রাউন্ডের প্রথম লেগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবুও বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। বুধবার তৃতীয় সারির দল ইউডি কোরনেলার বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
কোরনেলার মাঠে অ্যাওয়ে ম্যাচটিতে রিয়াল তাদের মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে মাঠের বাইরে রেখেই দল সাজিয়েছিল। এর মধ্যে ছিলেন বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডো বিহিন রিয়ালও যে দারুণ অপ্রতিরোধ তা তারা ম্যাচের শুরু থেকেই প্রমান দিয়েছে। মাত্র ৯ মিনিটে হামেস রদ্রিগেজের কর্ণার থেকে সেন্টার ব্যাক রাফায়েল ভারানের শক্তিশালী হেডে এগিয়ে যায় সফরকারীরা।
তবে ১০ মিনিট পরে করলেনা দারুণভাবে ম্যাচে ফিরে আসে। রিয়ালের দুই ডিফেন্ডার ভারানে এবং আলভারো আরবেলোয়াকে পাশ কাটিয়ে গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিতে ভুল করেননি ওস্কার মুনোজ। ফলশ্রুতিতে ম্যাচে সমতা ফেরায় রিয়াল। তবে লা লিগায় শীর্ষসারির দল এস্পানেয়লের ঘরের মাঠে আবারো রিয়ালকে এগিয়ে দিতে মাত্র নয় মিনিট সময় নিয়েছেন ভারানে।
৩৫ মিনিটে আরেকটি কর্ণার থেকে ইসকোর পাসে দলকে এগিয়ে দেন ভারানে। ৫২ মিনিটে কাতালান দলটির বিপক্ষে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন জেভিয়ার হার্নান্দেজ। ৫৯ মিনিটে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি রদ্রিগেজের স্থানে মার্সেলোকে মাঠে নামান। শনিবার এল ক্ল্যাসিকোতে ৩-১ গোলের জয়ের ম্যাচে আক্রমনভাগে চারজনের মধ্যে একমাত্র রদ্রিগেজই গতকাল মূল একাদশে সুযোগ পেয়েছিলেন। ৭৫ মিনিটে এই ব্রাজিলিয়ান দলের পক্ষে চতুর্থ গোল করলে রিয়ালের বড় জয় নিশ্চিত হয়। ইসকোর পাস থেকে করনেলার গোলরক্ষক হোসে ম্যানুয়েল সেগোভিয়াকে পরাস্ত করতে ভুল করেননি মার্সেলো।
জেডআই





