টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া। এজন্য সোমবার ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভাহিদ হালিলহোদজিক।
আফ্রিকান বাছাইপর্বের ছয়টির মধ্যে পাঁচটিতে জিতে বিশ্ব আসরে চতুর্থবারের মতো নিজেদের জায়গা করে নিয়েছে আলজেরিয়া। এইচ গ্রুপে বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সঙ্গে খেলবে তারা। ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে খেলবে মুসলিম দেশটি।
আলজেরিয়া দল:
গোলরক্ষক- ইজ্জেদিন ডোখা, রেইস এম’বোলহি, চেদ্রিক সি মোহামেদ ও মোহামেদ লামিন জেম্মামোচে।
ডিফেন্ডার- এসাইদ বেলকালেম, মাদজিদ বোঘেরা, লিয়াসিন চাদামুরো বেনতাইবা, ফাউজি গোলাম, রাফিক হালিচে, ন্যাক্রেদিনে খোলেদ, এইসা মান্দি, কার্ল মেদজানি, দিজামেল এদিনে মেসবাহ ও মেহদি সেবা মোস্তেফা।
মিডফিল্ডার- নাবিল বেনতালেব, রিয়াদ বোদেবুজ, ইয়াসিন ব্রাহিমি, সোফিয়ান ফেঘোলি, আদলেনে গুয়েদিওরা, আমির কারাউই, মেধি লাসেন, সাফির তাইদার ও হাসান ইয়েবদা।
ফরোয়ার্ড- আবদেলমোমেন দিজাবু, রাফিক দেজেব্বর, নাবিল ঘিলাস, ফাউয়েদ কাদির, রিয়াদ মাহরেজ, ইসলাম স্লিমানি ও হিলাল সৌদানি।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া। এজন্য সোমবার ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ ভাহিদ হালিলহোদজিক।





