বৃষ্টির কারণে বিপিএলের চতুর্থ আসরের প্রথম দিনে দুটি ম্যাচে একটি বলও মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়।

আজ দ্বিতীয় দিনেও দিনের প্রথম খেলা পরিত্যক্ত হয়ে গেছে। দিনের দ্বিতীয় ম্যাচও হচ্ছে না।

প্রথম দুই দিনের চার ম্যাচসহ রোববারের দুই ম্যাচ- এই ছয়টি ম্যাচ পরিবর্তীতে নতুন করে আয়জনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। ৮ নভেম্বর থেকে পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববারও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

 

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিল বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে দেখা যাচ্ছে বৃষ্টি আরো দুদিন থাকতে পারে। এ কারণে আজকের ও আগামীকালের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। সূচি অনুযায়ী, ১০ ও ১৪ তারিখ ঢাকায় বিরতি আছে। ২০ তারিখ চট্টগ্রামে বিরতি আছে। আমরা ম্যাচগুলো এর মধ্যেই আয়োজন করার চেষ্টা করব।’

 

এমই