ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এর ফলে এক ম্যাচ হাতে থাকতে চার ম্যাচ টেস্ট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ৩৮৪ রানের লক্ষ্য বেঁধে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল ধোনিরা। তখনও চার ওভারের খেলা বাকি ছিল। তবে উভয় দল ম্যাচটি ড্র হিসেবে মেনে নেয়।

আগের দিনের ২৬১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হাতে ছিল তিন উইকেট। শেষ পর্যন্ত নয় উইকেটের বিনিময় ৩১৮ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এই ইনিংসে অসিদের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন শন মার্শ। কিন্তু এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ৯৯ রানের বিরাট কোহলির হাতে রান আউটের শিকারে পরিণত হন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা মাত্র ১৯ রানে তিন উইকেট হারিয়ে হারের দিকে এগিয়ে যায়। তবে বিরাট কোহলি ও আজিঙ্কায় রাহানে দলের হাল ধরেন। ৫৪ রান করা কোহলি আউট হলে এই জুটির পতন হয় দলীয় ১০৪ রানে।

এরপর ৪৮ রান করে বিদায় নেন রাহানে। আর পুজারা সাজঘরে ফেরেন ২১ রান করে। তবে দলনেতা ধোনির হার না মানা ২৪ রানে ড্র করতে পারে সফকারীরা। ধোনির সঙ্গে ৮ রান নিয়ে অপরাজিত ছিলেন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ৩১৮/৯ ডিক্লে. (রজার্স ৬৯, মার্শ ৯৯, ওয়ার্নার ৪০; ইশান্ত ২/৪৯)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫৩০/১০ (স্মিথ ১৯৫, রর্জাস ৫৭; শামি ৪/১৩৮)

ভারত প্রথম ইনিংস : ৪৬৫/১০ (কোহলি ১৬৯, রাহানে ১৪৭, বিজয় ৬৮; হারিস ৪/৭০)

ভারত দ্বিতীয় ইনিংস : ১৭৪/৬ (কোহলি ৫৪, রাহানে ৪৮; হারিস ২/৩০)

ফল : ম্যাচ ড্র

ম্যাচ সেরা : রায়ান হারিস (অস্ট্রেলিয়া)

জেডআই