সিলেট স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে দর্শকরা মাঠে প্রবেশ করায় বাংলাদেশ-নেপাল ফুটবল ম্যাচটি স্থগিত করা হয়েছে।
আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য বাংলাদেশ ও নেপাল অনূর্ধ্ব ২৩ দল প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে। শুক্রবার বিকাল ৫টায় সিলেটের স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটিই সিলেটের মাঠে প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
দীর্ঘদিন পর ফুটবলের এরকম একটি ম্যাচকে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। দর্শকদের জন্য ২০, ৫০ এবং ২০০ টাকা মূল্যের তিন স্তরের টিকিট ছিল। কিন্তু দর্শকরা ঝামেলা করায় খেলাটি স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২৬ আগস্ট ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





