বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। কাতারে আজ ক্যামেরুনের সঙ্গে লড়াইয়ে নামছে ব্রাজিল। তাই প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানাতে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি বের করেছে ব্রাজিল সমর্থক গোষ্ঠীরা।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার দাসেরগাও বাস স্টান্ড থেকে র্যালিটি বের হয়ে আলী আহমেদ চুনকা সড়ক হয়ে বীর মুক্তিযোদ্ধা নাছিম ওসমান সেতুতে শেষ হয়।
র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাজিলের জয় কামনায় উল্লাস করে সমর্থকরা।
মিছিলে বাংলাদেশের জাতীয় পতকাসহ ব্রাজিলের পতাকা, বিশ্বকাপের গানে সাউন্ড সিস্টেম ও শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। ব্রাজিল সমর্থক গোষ্ঠী র্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশ গ্রহণ করেন।
র্যালিতে উদ্যোক্তারা কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের সফলতায় শুভ কামনা করে ষষ্ঠবারের মত বিশ্বকাপ ট্রফি প্রত্যাশা করেন। ব্রাজিলের খেলা দেখুন, খেলাকে ভালোবাসুন। আমরা আশাবাদী এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল হবে।
এবিএস





