টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। বুধবার প্রোটিয়াদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭.৩ ওভারে ৭১ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় পাকরা।
ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর তার দলের ব্যাটসম্যানরা মাঠে আসা যাওয়া ছাড়া তেমন কিছু করতে পারেননি।
দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন উমর আকমল। সেটিই হচ্ছে ২৪ বলে মাত্র ১টি চারে ১৭ রান। এছাড়া শোয়েব মাকসুদের ১৫ ও আহমেদ শেহজাদের ১২ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
দক্ষিণ আফ্রিকার বোলার সোসোবি, হেনড্রিক্স ও পারনেল প্রত্যেকে দুটি করে উইকেট নেন।