টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে মাঠে নামেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও আহমেদ শেহজাদ।
৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪৭ রান। আহমেদ শেহজাদ ৩১ এবং হাফিজ ২ রানে ব্যাট করছেন। কামরান আকমল ফিরে গেছেন ৯ রান করে। আব্দুর রাজ্জাকের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মাদ হাফিজ।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে এর আগে ছয় বারের দেখায় বাংলাদেশের কোনো জয় নেই। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আজমল-হাফিজ-গুলদের বোলিংয়ের সামনে সাকিবের দুর্দান্ত ইনিংস কিছুটা আশা জাগানো এবং অনুপ্রেরণা হতে পারে।
বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজীর বদলে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক।
অপরদিকে পাকিস্তান দলেও একটি পরিবর্তন এসেছে। বিলওয়াল ভাট্টির বদলে সোহেল তানভির সেরা একাদশে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ স্কোয়ার্ড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহুমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।
পাকিস্তান স্কোয়ার্ড : মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কামরান আকমল, উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
পাকিস্তান ৫ ওভার ৪৭/১
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে মাঠে নামেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও আহমেদ শেহজাদ। ৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪৭ রান।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।















