পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। জাকা আশরাফকে পিসিবি প্রধানের পদে পুনর্বহালে ইসলামাবাদ হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নামাজ শেঠিকে দায়িত্ব পালন করতে আদেশ দেন। বুধবার পাকিস্তানের জিও টিভি এই সংবাদ প্রকাশ করে।
আনোয়ার জহির জামালির নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ শেঠির নেতৃত্বে কমিটি দিয়ে বোর্ড চালানোর আদেশ দেন। আগের নেওয়া সব সিদ্ধান্ত বহাল রাখারও নির্দেশ দেন তারা।
এই বেঞ্চ জাকা ও শেঠি দুপক্ষকে ২৭ মে আদালতের শুনানিতে হাজির হতে আহ্বান করেছেন।
গত ১৯ মে ইসলামাবাদ উচ্চ আদালত শেঠির নেতৃত্বাধীন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।  একই পিসিবি সভাপতি পদে আশরাফকে দায়িত্ব দেন।
ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি) //জেডআই