টানা তিন ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার লড়াইয়ে এস্পানিয়লের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভ্যালেন্সিয়া।
এদিন জয় পেতে বেশি বেগ পেতে হয়নি রিয়ালের। খেলার মাত্র ১২ মিনিটেই কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজের গোলে লিড নেয় স্বাগতিকরা।
২৮ মিনিটে গ্যারেথ বেলের গোলের সুবাদে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর অনেক চেষ্টা করলেও গোলের দেখা মিলে খেলার ৭৬ মিনিটেই। দলের হয়ে এই গোলটি করেন ন্যাচো ফার্নান্দেজ।
ম্যাচটিতে কোনো গোর করতে না পারলেও হলুদ কার্ড দেখেছেন রদ্রিগেজের গোলে অবদান রাখা ক্রিস্টিয়ানো রোনালদো।
জেডআই





