ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ ছুটছেই। শনিবার দিয়েগো কস্তার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ‘ব্লুজ’রা। এর ফলে লিগে টানা ১১ জয়ের ক্লাব রেকর্ড স্পর্শ করল চেলসি। এর আগে ২০০৯ সালেও টানা ১১ ম্যাচ জিতেছিল তারা।
এই জয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আরো মজবুত করল চেলসি, ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট এখন ৪৩। একটি করে ম্যাচ কম খেলে দুই ও তিনে থাকা লিভারপুল ও আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল দলটি।
ক্রিস্টাল প্যালেসের মাঠে ম্যাচের ৪৩ মিনিটে হেডে চেলসির জয়সূচক একমাত্র গোলটি করেন কস্তা। এই গোলে একটি মাইলফলকও ছুঁয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকার। চেলসির জার্সিতে এটা যে তার ৫০তম গোল।
এমএনজে





