আগের দিন নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র (১-১)নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এবার একই দশা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। অপেক্ষাকৃত দুর্বল সুইজারল্যান্ডদের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাও আবার একই ব্যবধানে ১-১ সমতায়।
রোস্তভ অন ডনে সতর্ক শুরু করে ব্রাজিল। প্রথমে ছোট ছোট পাসে খেলে দলটি। তবে তাতেও কাজ হচ্ছিল না।পরে পাসের কিছুটা দৈর্ঘ্য বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।এবার সাফল্যও আসে।২০ মিনিটে দূরপাল্লার শটে নিশানাভেদ করে দলকে লিড এনে দেন ফিলিপে কুতিনহো।
এগিয়ে গিয়ে বেশ ছন্দময় ফুটবল উপহার দেয় ব্রাজিল।মুহূর্মহু আক্রমণে সুইজারল্যান্ডকে ঠেসে ধরেন নেইমাররা। তবে কাঙ্ক্ষিত সাফল্য আর আসেনি। এতে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাপ্রত্যাশীরা।
এমআর





