ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলে নিয়েছেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করছেন এ ওপেনার।
রবিন্দ্র জাদেজাকে স্কয়ার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন লিটন। এরপর কেদার যাদবকে লং অনে ঠেলে দিয়ে শতরান পূর্ণ করেন। তার ১০০ রানের ইনিংসটি ৮৭ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো।
এমআর





