তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছলো জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০২) ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ সফররত দলটি।
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের মোকাবিলা করবে জিম্বাবুয়ে।
সিলেটে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী বলেন, জিম্বাবুয়ে দল নগরের অভিজাত হোটেল রোজভিউতে অবস্থান করবে। এরপর সন্ধ্যা ৭টার দিকে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে।
ওয়ানডে সিরিজের তিন ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় শুক্র-শনিবার সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের সঙ্গে এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের ওয়ানডে একাদশ: চামু চিভাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাসাভরে, ক্রিস্টোফার এমপোফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।
এমবি





