বিশ্বকাপের গোলের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হামেস রদ্রিগেস। এই কলম্বিয়ান নেদারল্যান্ডসের রবিন ফন পের্সি এবং আয়ারল্যান্ডের নারী ফুটবলার স্টেফানি রোচকে হারিয়ে এই পুরস্কারটি নিজের করে নেন।

সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ২০১৪ ব্যালন ডি’অরের অনুষ্ঠানে রিয়ালের তারকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

হামেস রদ্রিগেস ভোগ পেয়েছেন ৪২ শতাংশ। আর রোচ ৩৩ শতাংশ এবং ফন পের্সি ভোগ পেয়েছেন মাত্র ১১ শতাংশ।

বর্ষসেরার পুরস্কার পেয়ে রদ্রিগেস বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য এবং কলম্বিয়ার সবার জন্য এটা বিশেষ একটা মুহূর্ত। আমার অসম্ভব ভালো লাগছে।”

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুরন্ত গোলটি করেন রদ্রিগেস। আর সেই বারেও তিনি বিশ্বকাপে সেরা গোলদাতা পুরস্কারটি পেয়েছিলেন।