কোপা ডেল রে'তে মেসি-নেইমার ছাড়াই দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার প্রথম লেগের খেলায় প্রতিপক্ষ হুয়েস্কার মাঠে ৪-০ গোলে জয় পেয়েছে কোচ লুইজ এনরিকের শিষ্যরা।
এদিন ম্যাচের ম্যাচের ১২ মিনিটে দলকে লিড এনে দেন রেকিটিক। এরপর ১৫ মিনিটে লিডকে ডাবলে নিয়ে যান চোট কাটিয়ে দীর্ঘ দিন পর দলে ফেরা ইনিয়েস্তা। আর ৩৮ মিনিটে পেদ্রো ব্যবধানটিকে আরো বাড়িয়ে দেন।
বিরতির পর খেলার ৭১ মিনিটে এক হালি পূর্ণ করেন রাফিনহা। বিপরীতে কোনো গোলই শোধ করতে পারেনি স্বাগতিকরা। ফলে পরের রাউন্ডে খেলার ব্যাপারে এক এগিয়ে গেল বার্সেলোনা।
আগামী ১৬ ডিসেম্বর ফিরতি লেগে দল দুটি মুখোমুখি হবে ন্যু ক্যাম্পে।
জেডআই





