[b]লাহোর: [/b]বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সোমবার ঘোষিত পাকিস্তান ৩০ সদস্যের প্রাথমিক দলে পুনরায় ঠাঁই পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী আসরে মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান দল রানাস-আপ হয়েছিল এবং একই দেশে গত বছর অনুষ্ঠিত আসরেও পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু হাতের আঙ্গুলে ইনজুরির কারণে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল।
গত বছর জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে দল থেকে বাদ পড়েন কামরান। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্যায়ের তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়ে প্রথম রাউন্ডেই টুর্নামেন্ট থেকে ছিটকে পরে পাকিস্তান।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে দলে জায়গা পাওয়ার পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া অলরাউন্ডার আবদুল রাজ্জাক জায়গা পাননি প্রাথমিক দলে।
আগামী ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর।
মোহাম্মদ হাফিজ দলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। তার নেতৃত্বেই ২০১২ সালে শ্রীলংকা আসরে সেমিফাইনাল খেলে পাকিস্তান।
প্রাথমিক দল :
মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শারজিল খান, শাহজাব হাসান, নাসির জামশেদ, খুররম মঞ্জুর, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, উমর আকমল, হারিস সোহেল, ইয়াসির আরাফাত, ইয়াসির শাহ, হাম্মাদ আজম, কামরান আকমল, শহিদ আফ্রিদি, জোহায়েব আহমেদ, সোহেল তানভির, মোহাম্মদ ইরফান, উমর গুল, জুনাইদ খান, বিলাওয়াল ভাট্টি, আনোয়ার আলী, আসাদ আলী, এহসান আদিল, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, আবদুল রেহমান ও সরফরাজ আহমেদ।
খেলা
টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য পাকিস্তান দলে ফিরলেন আকমল, মালিক
লাহোর: বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সোমবার ঘোষিত পাকিস্তান ৩০ সদস্যের প্রাথমিক দলে পুনরায় ঠাঁই পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।





