কোপা আমেরিকা ফুটবলের এবারের আসরে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে লিওনেল মেসির দল। ৩ জুলাই নির্ধারণ হবে কে খেলবেন ৭ জুলাই ফাইনাল।

ম্যাচটিতে এশিয়ার আমন্ত্রিত দল কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে জার্মিও অ্যারেনা স্টেডিয়ামে কাতারকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

সেমি-ফাইনালে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে আগে সেলেসাওদের সবচেয়ে ‘বিপজ্জনক’ খেলোয়াড় চিহ্নিত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

ভেনিজুয়েলার বিপক্ষে জয় তুলে নেয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ নিয়ে আলবিসেলেস্তে কোচ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

এভারটনকে নিয়ে স্কালোনি বলেন, এখন ব্রাজিল দলে এভারটন রয়েছেন। অভিষেকের পর থেকেই নিজের সেরাটা উপহার দিচ্ছেন তিনি। এভারটনকে নিয়েই বাড়তি পরিকল্পনা করে এগুচ্ছি আমরা।

স্কালোনি বলেন, আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। যদিও আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী আগে বাড়ছি। এটিই তাদের ( ব্রাজিল) জন্য পথটা কঠিন করে দেবে। এটা একটা চমৎকার ম্যাচ হবে। অবশ্যই ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামব আমরা।

দলটির সবচেয়ে বড় তারকা নেইমার ইনজুরির কারণে রয়েছেন মাঠের বাইরে। তার অনুপস্থিতিতে দলের হাল ধরেছেন এভারটন সোয়ারেস। ব্রাজিলিয়ান লিগের ক্লাব গ্রিমিওর হয়ে খেলা এই তরুণ স্ট্রাইকার চার ম্যাচে দুই গোল করেছেন। ২৩ বছর বয়সী এই এভারটন গোল করিয়েছেন একটি। আর তার দিকেই বাড়তি নজর রয়েছে আর্জেন্টাইনদের।

আগামী ৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের বিজয়ীরাই পৌঁছে যাবে ৭ জুলাই হতে চলা ফাইনালে।

 

এএস