চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে খেলতে এসেছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু সেই ম্যাচ শেষে ট্রেবলজয়ী বায়ার্নের বিরুদ্ধে আক্রমণাত্মক খবর প্রকাশ করেছিল ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ ও ‘ডেইলি মিরর’। শাস্তিটাও দিয়ে দিল বায়ার্ন। ফিরতি লেগে পত্রিকা দুটির সাংবাকিদেরকে নিজেদের মাঠে আসতে অনুমতি দিবে না জার্মান ক্লাবটি।
বায়ার্ন এক বিবৃতিতে জানায়, ‘ইংলিশ মিডিয়া দুটি খবর প্রকাশ করেছিল যে আমাদের খেলোয়াড় বাস্টাইন শোয়েনস্টাইগার খারাপ আচরণ করেছে এবং ব্যক্তিগতভাবে অবমাননাকর স্বভাবের। বায়ার্নি মিউনিখ এই ধরনের প্রতিবেদন গ্রহণ করে না এবং মারাত্মকভাবে এর ধিক্কার জানায়।’
ম্যাচটির শেষ মুহুর্তে ওয়েন রুনিকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন শোয়েনস্টাইগার। তবে দুটি পত্রিকায়ই প্রায় একই রকমের শিরোনাম করেছিল। যেখানে শুধু ‘শোয়েন’ শব্দটি ব্যবহার করেছিল। জার্মান ভাষায় যার অর্থ ‘শুকর’।
মিরর লিখেছিল, ‘ইউ ডার্টি শোয়েন।’ তুমি নোংরা শোয়েন। পাশেই ছিল শোয়েনস্টাইগারের ছবি। দ্য সান লিখেছিল ‘ইউ শোয়েন’। তুমি শোয়েন। জার্মান ভাষায় যার অর্থ ‘তুমি শুকর’।
আগামী ৯ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখের দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে বায়ার্নের মাঠে। সেই ম্যাচে পত্রিকা দুটির সাংবাদিকদেরকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দিবে না বায়ার্ন কর্তৃপক্ষ।
খেলা
দুই ব্রিটিশ ট্যাবলয়েডকে নিষিদ্ধ করল বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে খেলতে এসেছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু সেই ম্যাচ শেষে





