১২ ওভার শেষে মাত্র ৮২ রান তুলেছে কুমিল্লা। উইকেট হারিয়েছে তিনটি। ইমরুল কায়েসই যেন তাদের ভরসা। ২২ বলে ৩২ রান করেছেন। আর ক্যারিবিয়ান তারকা স্যামুয়েলস ১৩ বলে করেছেন ১০ রান।

এবার মাশরাফির আঘাত। মাশরাফির বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন লিটন দাস। স্টাম্প ছেড়ে হাঁকাতে গিয়েছিলেন তিনি।

১১ বরে ১১ রান করেছিলেন লিটন। আর ৭ ওভারে কুমিল্লার সংগ্রহ ৪৭/২। এরপর ইংলিশ ব্যাটসম্যান বাটলারও এলবিডাব্লিউ হলেন মাশরাফির বলে। তিন করেন মাত্র ১ রান।

রুবেলের বলেই ফিরলেন তামিম পরপর দুই বলে দুই চার মেরে রুবেল হোসেনকে যেন তাতিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। রুবেলও প্রতিশোধ নেয়ার চেষ্টায় ছিলেন। সফলতাও পেয়ে গেলেন। পরপর দুই কোন রান দিলেন না।

পঞ্চমটি শর্টপিচ বল দিলেন। তামিম লাইনে না গিয়েই ব্যাট চালালেন। বল ব্যাটের কানায় লেগে উঠে গেল মিড অনে। তা লুফে নিতে কোন অসুবিধাই হয়নি ম্যাককালামের। ১৯ বলে ২১ রান করেছিলেন তামিম। দলের সংগ্রহ ৪ ওভারে ২৩/১।

টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লীগের দিনের দ্বিতীয় খেলায় টসে জিতেছে রংপুর রাইডার্স। আর সবার মতো তারাও সিদ্ধান্ত নিয়েছে আগে ফিল্ডিং করার। মাঠভর্তি দর্শকের সামনে কুমিল্লাকে ব্যাটে পাঠালেন রংপুর অধিনায়ক মাশরাফি। আজ কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

গতবার কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফি। এ আসরে কুমিল্লা প্রথম ম্যাচে হারের পর টানা তিন খেলায় জিতেছে। আর রংপুর তিন খেলায় এক জয় নিয়ে রয়েছে সবার নিচে। রংপুরে আজ খেলছেন টি-২০ ক্রিকেটের সবচেয়ে সেরা দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।