২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচের আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

আজ শনিবার দুুপুর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের এই দল ঘোষণা করে।

চূড়ান্ত দল নিয়ে আগামী ১ সেপ্টেম্বর সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। ওইদিন বিকেলেই দেশটিতে পৌঁছে আটলাস হোটেলে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ।

১০ তারিখ দেশটির রাজধানী দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ মিশন।

১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ৩ ও ৫ সেপ্টেম্বর তাজিক লিগের দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডের দল। ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুশানবেতে মুখোমুখি হবে লাল-সবুজের ফুটবলাররা।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ।

ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।

এএস