দ্বিতীয়বারের মত বিয়ে করলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। এক বছর চুটিয়ে প্রেম করার পর বান্ধবী ল্যানা এন্ডারসনকে বিয়ে করেছেন লি।
নিউ সাউথ ওয়েলসের সীফোর্থে নিজের নতুন বাড়িতে ঘরোয়া এক উৎসবের মাধ্যমে গত সপ্তাহে বান্ধবীকে বিয়ে করেন ডান হাতি ফাষ্ট বোলার ৩৭ বছর বয়সী লি। ইতোপুর্বে ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করলেও ২০০৮ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সাবেক স্ত্রীর ঘরে লির একটি পুত্র সন্তান রয়েছে।
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষষ্ঠ আসরে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্ব শেষ ক্রিকেট খেলেছেন তিনি। তবে আইপিএলের সপ্তম আসরে কোন দলেই ঠাঁই পাননি লি। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আবারো বিয়ে করলেন ব্রেট লি
দ্বিতীয়বারের মত বিয়ে করলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। এক বছর চুটিয়ে প্রেম করার পর বান্ধবী ল্যানা এন্ডারসনকে বিয়ে করেছেন লি। নিউ সাউথ ওয়েলসের সীফোর্থে নিজের নতুন বাড়িতে ঘরোয়া এক উৎসবের মাধ্যমে গত
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।















