২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবারও প্রথম পর্ব ও সুপার টেন ফরম্যাটেই ষষ্ঠ আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
২০১৬ সালের আসরের মূল পর্বের আট দল বেছে নেয়া হবে ২০১৪ সালের ৩০ এপ্রিলের টি-টোয়েন্টি র্যা ঙ্কিং অনুযায়ী। এই র্যা ঙ্কিংয়ের শীর্ষ আট পূর্ণ সদস্য দেশই মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। আইসিসির পক্ষ থেকে জানানো হয় সহযোগী কোনো দেশ আটের মধ্যে থাকলেও তাকে বাছাইপর্ব খেলে আসতে হবে।
প্রথম রাউন্ডের বাকি ৬টি দল আসবে বাছাই পর্ব খেলে। আগামী ৯ জুলাই থেকে ২ আগস্টে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে ১৪টি দলের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট।
স্পোর্টস ডেস্ক, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
খেলা
একই ফরম্যাটে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ
২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবারও প্রথম পর্ব ও সুপার টেন ফরম্যাটেই ষষ্ঠ আসরটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।