যুক্তরাষ্ট্র ফুটবল যুদ্ধে ১-০ গোলে ইরানকে হারিয়ে নিশ্চিত করল রাউন্ড অফ সিক্সটিনের টিকিট। বিশ্ব রাজনীতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের দা কুমড়ার সম্পর্ক হলেও ফুটবল মাঠে তারা বড্ড অচেনা প্রতিপক্ষ। বিশ্বকাপ আসরে দু'দলের লড়াই সেই এক বারই হয়েছিল। ১৯৯৮ সালের গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে সেই আসর থেকে একমাত্র জয় নিয়ে দেশে ফিরে ইরান।

কাতার বিশ্বকাপে বি গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিজেদের শেষ ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় বর্তমান রাজনৈতিক বিশ্বের চরম বৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানকে ১-০ গোলে হারিয়ে ম্যাচে শেষ হাসি হাসল পুলিশিচরাই।

এদিন ম্যাচের শুরু থেকেই ইরানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুর মিনিটেই ফ্রি কিক পায় ইরান, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। পঞ্চম মিনিটে ইরানি ফুলব্যাক রেজাইয়ানের ক্রস বক্সের ভেতর কাজে লাগাতে পারেনি কেউ। ম্যাচের শুরুর ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সব আক্রমণ আসে ফুলব্যাক রবিনসনের পা থেকে, তবে তার বানানো সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হোন অন্যরা।

একের পর এক আক্রমণ করতে থাকে ইরানের রক্ষণ দূর্গে। ফলাফল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মার্কিনিদের।

এবিএস