আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস বলেছেন যে আবারও পাকিস্তান সফরে যাওয়ার জন্য অন্য দেশগুলোকে তিনি বুঝোনোর চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি আশা করেছন, শ্রীলঙ্কা সেখানে সফরে যাবে।

২০০৯ সালে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উপর জঙ্গি হামলার পর কোনো টেস্ট খেলুড়ে দল পাকিস্তানে সফরে যাওয়া বন্ধ করে দেয়। দীর্ঘ ছয় বছর পর ২০১৫ সালে একমাত্র দেশ হিসেবে দেশটিতে সফর করে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু অন্য কোনো দল এখন পর্যন্ত সেখানে সফরে যাওয়ার বিষয় সবুজ সঙ্কেত দেয়নি।

জহির আব্বাস প্রত্যাশা করছেন অন্য প্রতিবেশী দেশগুলো পাকিস্তান সফরে যাবে। তিনি বলেন, "একটা সময় আমাদের প্রতিবেশীরা সফরে আসবে। আমি বিশেষভাবে আশা করছি যে শ্রীলঙ্কার সফরে আসা উচিত।"

যুক্তি দেখিয়ে তিনি আরো বলেন, "প্রত্যেক বিভাগেই আমরা খুবই কাছাকাছি। যদি তাদের কাছে এমন ভাব দেখা যায়, তাহলে আমি খুব খুশি হব।"

তিনি আরো বলেন, "প্রকাশ্যে না পারলেও আমি আইসিসির সদস্যদেরকে বুঝানোর জন্য কথা বলতে ও চেষ্টা করতে পারি। অবশ্যই সবাই কথা শুনবে। আমি একজন ক্রিকেটার হিসেবে কথা বললে, তারা এটা মেনে নিবে।"

জেডআই