দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চলমান আসরে কারাতে থেকে আরেকটি স্বর্ণ জিতল বাংলাদেশ।

আল আমিনের পর কারাতের ইভেন্টে বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন মারজান আক্তার প্রিয়া। এর আগে সকালে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ জিতেছিলেন আল আমিন।

মেয়েদের অনুর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা আক্তার পিয়া।

কারাতে ইভেন্টের ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্ট ব্যবধানে হারিয়েছেন মারজানা।
এর আগে সেমি-ফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে পরাজিত করেন ২-১ পয়েন্ট ব্যবধানে।

এরপর মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক এনে দেন হুমায়রা আক্তার অন্তরা।

এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন।

এএস