ফুটবল বিশ্বকাপ ডামাডোলের মধ্যেই শুরু হয়ে গেলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা টেস্ট।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী।
উল্লেখ্য, ক্যারিবীয় সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
এমআর





