২০১৬ ইউরোর বাছাই পর্বের ম্যাচে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার রাতে স্বাগতিক জর্জিয়াকে ২-০ গোলে হারিয়েছে কোট জোয়াচিম লোর শিষ্যরা।

ফ্রান্সে অনুষ্ঠিতব্য এবারের ইউরোর বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে জার্মানির এটা তৃতীয় জয়। একটি ম্যাচে হেরেছে ও অন্যটিতে ড্র করেছে তারা।

এদিন খেলার প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। ৩৯তম মিনিটে মারিও গোটসের সাহায্যে প্রথম গোলটি করেন মিডফিল্ডার মার্কো রয়েস। আর ৪৪তম মিনিটে মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড থমাস মুলার।

এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে জার্মানি। ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে জর্জিয়া।

দিনের অন্য ম্যাচে শীর্ষে থাকা পোল্যান্ড ১-১ গোলে আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ৫ ম্যাচে পোলিশদের পয়েন্ট ১১।

জেডআই