মাইক্রোম্যাক্স এশিয়া কাপ টি২০ ২০১৬-এর ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার পরই ভারতীয় সাংবাদিকদের আগ্রহের অন্যতম কেন্দ্র ‘মাশরাফি বিন মর্তুজা’। অধিনায়ক কি বলবেন সেটাই গুরুত্বপূর্ণ সেদেশের সাংবাদিকদের কাছে।
কিন্তু শুক্রবার টাইগারদের অনুশীলনের পর ঘটলো ভিন্ন ঘটনা।
অনুশীলনে ব্যাটিংয়েই বেশি মনোযোগী ছিলেন মাশরাফি। অনুশীলনের পর মাশরাফির সামনে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা। এক ভারতীয় টেলিভিশনের সাংবাদিক শুরুতেই মাশরাফিকে তার ব্যাটিং সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কিন্তু প্রশ্নটি ছিলো হিন্দিতে।
প্রশ্ন শুনেই মাশরাফি দ্রুত সাংবাদিককে অনুরোধ করেন ‘হিন্দি নট, ইংলিশ প্লিজ’।
ইংরেজি ছাড়া কথা বলবেন না এই নড়াইল এক্সপ্রেস। তারপরও হিন্দিতে কথা বলার চেষ্টা ভারতীয় সাংবাদিকের। মাশরাফি এবার চট করে ক্যামেরার ফ্রেম থেকে সরে যান। এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতে ইংরেজিতে কথা বললেও পরে হিন্দিতে কথা বলেন ওই ভারতীয় সাংবাদিক।
কিন্তু আবার হিন্দিতে প্রশ্ন করলে মাশরাফির সাড়া পাননি তিনি।
অবশ্য পরে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কিছু সাংবাদিক বাংলাতে মাশরাফির সাক্ষাৎকার নেন।
এমবি





