বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে রংপুর রাইডার্স।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে ৮ ম্যাচ খেলে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর।চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংস আগের সাত ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

এমআর