আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া ও নিউজজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট আর এই বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবার ঘোষণা দিলেন পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
রোববার এক দিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাকারে আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি অবসর ঘোষণা করার জন্য এটাই আমার সঠিক সময়। ইতোমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আমি আমার অবসরে কথা জানিয়েছি।’
তিনি আরো বলেন, পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাব।
১৯৯৬ সালে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৩৮৯ টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৭৮৭০ রান করেছেন আফ্রিদি। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে ৩৯১ উইকেট শিকার করেন। এবং ওয়ানডেতে ৩৮ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ছয়টি সেঞ্চুরি করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
এসএইচ





