ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য কিউরিটিবা স্টেডিয়ামকেই নির্ধারিত করার সিদ্ধান্তে অটল রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা-ফিফা। মঙ্গলবার ফিফা সেক্রেটারি জেনারেল জেরম ভালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী জুনে ব্রাজিলে শুরু হওয়া এবারের বিশ্বকাপ আসরে ফাইনালসহ চারটি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ফিফা প্রতিনিধি দল এখন ব্রাজিল সফরে রয়েছে। কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করার পরে ফিফা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
এর আগে নির্মাণ কাজ শেষ করার বেশ কয়েকটি ডেডলাইন অতিক্রম করে গেছে এই ভেন্যুটি। বিশ্বকাপের ১২টি ভেুন্য পুরোপুরিভাবে প্রস্তুত করে তোলার জন্য ফিফার প্রথম ডেডলাইন ছিল গত ৩১ ডিসেম্বর। কিন্তু ছয়টি ভেন্যু এই ডেডলাইনে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। এর মধ্যে উদ্বোধনী ম্যাচের ভেন্যু সাও পাওলো অন্যতম। এছাড়া মানাওস এবং ব্রাসিলিয়ার কাজও সম্পন্ন হয়নি। কিন্তু সবগুলো স্টেডিয়ামের মধ্যে একমাত্র কিউরিটিবার কাজের অগ্রগতি নিয়ে ফিফা দারুণ দুঃশ্চিন্তায় পড়ে। এমনকি ফিফার পক্ষ থেকে ফাইনালের ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামটিকে বাতিলের ইঙ্গিতও দেয়া হয়েছিল। কিন্তু কাজের অগ্রগতি বিবেচনায় শেষ পর্যন্ত সেই আশঙ্কা নাকচ করে দেয় ফিফা।
খেলা
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কিউরিটিবা স্টেডিয়ামেই