আইসিসি বিশ্বকাপ ২০১৫ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। তাই উদ্বোধনী অনুষ্ঠানও হবে দুটি। দুই দেশই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে। শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। দুটি অনুষ্ঠানই জন সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলবোর্নের সিডনি মায়ের মিউজিক বোল-এ অনষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সাবেক খ্যাতিমানরা উপস্থিত থাকবেন।। এ ছাড়া সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান এবং মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে থাকবে আতশবাজি উৎসব। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমমসিজি) ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ২৯ মার্চ ফাইনাল ম্যাচও এ মাঠেই অনুষ্ঠিত হবে।
ক্রাইস্টচার্চের উদ্বোধনী অনুষ্ঠানে রিচার্ড হ্যাডলি ও স্টেফেন ফ্লেমিংসহ নিউজিল্যান্ডের কিংবদন্তী খেলোয়াড়রা উপস্থিত থাকবেন এবং ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরটির পুনর্গঠনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে একটি বিশেষ আয়োজন থাকবে।
জেডআই





