অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক দলের তালিকা প্রকাশ করেছে পিসিবি।

এই দলে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ থাকা স্পিনার সাঈদ আজমল। আর নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সামি আসলাম।

সাঈদ আজমলের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিল আম্পায়াররা। এরপর তাকে বোলিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি। তবে তাকে পুনঃপরীক্ষা দেয়ার সুযোগ চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে পিসিবি। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তবে ১৫ সদস্যের দলে জায়গা পেতে পারেন এই স্পিনার।

আগামী জানুয়ারিতে পাকিস্তানের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। আর ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের লড়াই শুরু করবে।

পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দল:

ওপেনার ব্যাটসম্যান: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, শারজীল খান, সামি ইসলাম।

মিডল অর্ডার ব্যাটসম্যান: মিসবাহ উল হক, ইউনিস খান, আসাদ শফিক, আযহার আলী, শোয়াইব মাকসুদ, ফাওয়াদ আলশ, হ্যারিস সোহাইল, উমর আকমল।

অল রাউন্ডার: শোয়াইব মালিক, শহীদ আফ্রিদি, বিলাওয়াল ভাট্টি

উইকেটরক্ষক: সরফরাজ আহমেদ, কামরান আকমল,

ফাস্ট বোলারস: মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, উমর গুল, ইহসান আদিল, মোহাম্মদ তালহা, আনওয়ার আলী, সোহাইল তানভীর।

স্পিনারস: সাঈদ আজমল, জুলফিকার বাবর, রাজা হাসান, ইয়াসির শাহ।

জেডআই