টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড মহিলা দল। শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ইংলিশ মেয়েরা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১০১ রানে গুটিয়ে যায়। জবাবে ইংল্যান্ড ১৯ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজেই জয় নিশ্চিত করে।
ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার শুরুতেই ৬৭ রানের জুটি গড়েন। এডওয়ার্স ৩৬ রানে সাজঘরে ফিরলেও টেইলর ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
তার সাথে ২১ রানে অপরাজিত থাকেন নাইট। এর আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়ে একমাত্র রান পান কোল টেরন। ৪০ রান আসে তার ব্যাট থেকে।
৩১ বলে ৩ চার ও ২ ছয়ে ৪০ রান করেন টেরন। এ ছাড়া ২৩ রান আসে অধিনায়ক মাইনন দুপ্রিস এর ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে আয়না সুর্বসলে ও গ্রুন্ডি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন সুর্বসলে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
ফাইনালে ইংলিশ মেয়েরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড মহিলা দল। শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে ইংলিশ মেয়েরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ১০১ রানে গুটিয়ে যায়।





