ট্রেন্ট ব্রিজে আজ (বৃহস্পতিবার) পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা। ১৯৯০ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া।
২০১৫ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পর পর দুটি ম্যাচ বৃষ্টি কারণে হয়েছে পরিত্যক্ত। এর আগে ২০১১ সালে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। অর্থাৎ সবশেষ ৮ বছর আগে পর দুটি একে অপরের বিপক্ষে খেলতে নেমেছে।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হচ্ছে দুই দল। নটিংহ্যামের এই মাঠকে বলা হয় রান প্রসবা। অজিদের বিপক্ষেই ২০১৮ সালের জানুয়ারিতে ৪৮১ রানের বড় সংগ্রহ করেছিল ইংল্যান্ড। যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এদিন বিশ্বকাপের ২৬তম ম্যাচে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। মাঠের কন্ডিশন দেখে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজাও ব্যাট করতে চান জানিয়েছেন তিনি। তবে টস ভাগ্যে ফিল্ডিং করতে হচ্ছে তার দলকে।
অস্ট্রেলিয়া দলে তিনটি পরিবর্তন এসেছে। শন মার্শের বদলে মার্কস স্টোইনিস, জ্যাসন বেহরেনড্রফের জায়গায় নাথান কোল্টার-নিল ও কেন রিচার্ডসনে পরিবর্তে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা।
অন্যদিকে বাংলাদেশে দুটি পরির্বতন আনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাধে চোট পাওয়ায় মোসাদ্দেক হোসেনে বলে সুযোগ হয়েছে সাব্বির রহমানের। অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে দলে জায়গা করে নিয়েছেন রুবেল হোসেন।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোইনিস, অ্যালেক্স কেরে (উইকেট রক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।
জেড





