কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। কিন্তু তবুও যতই সময় এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াবে ম্যাচের ভাগ্য। কিন্তু ব্রাজিল শিবিরে ফের ত্রাতা হয়ে আসলেন নেইমার জুনিয়র।
ক্রোয়েশিয়ার গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করলেন পিএসজির এই তারকা। আর তাতেই দলকে গোলের সঙ্গে জয়ের পথও দেখালেন ব্রাজিলের এই প্রাণভোমরা।
এই গোলের সঙ্গে স্বদেশি কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন বর্তমান সময়ের ব্রাজিল দলের সেনসেশন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল ছিল ৭৬টি। ফলে পেলেকে ছুঁতে তার দরকার ছিল ১টি গোলের। তবে অতিরিক্ত সময়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে জালের দেখা পেয়ে যান এই তারকা। ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল তিতের দল।
শুক্রবার (০৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ব্রাজিল। কিন্তু নেইমার-ভিনিসিয়াসদের গতিময় আক্রমণ ক্রোয়েট রক্ষণ শিবিরে বারবার প্রতিহত হয়ে যায়।
যার কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা। এদিন ব্রাজিলের নেওয়া লক্ষ্যবস্তুতে ৯টি শট ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ বাঁধিয়ে দেন।
ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৪ মিনিট দিলেও কোনো দল গোল আদায় করতে পারেনি কোনো দল। এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানেই গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবিএস





