টিকে থাকতে হলে মিশরের চাই জয়। অন্যদিকে ড্র হলেই দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে রাশিয়া। ম্যাচের আগে এটাই ছিল সমীকরণ। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারল না কোনো দলই। বিরতির পরই ম্যাচে থেকে ছিটকে পড়ে মিশর।

আত্মঘাতী গোলে লিড নিল রাশিয়া। ৪৭ মিনিটে আলেক্সান্দর গোলোভিনের বাউন্সি শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মিশরের আহমেদ ফাতি। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 

৫৯তম মিনিটি চেরিশেভের দেওয়া গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বলটা মিশরের জালে জড়িয়ে দেন তিনি। এবারের বিশ্বকাপে চেরশেভের এটি তৃতীয় গোল। তিন মিনিটবাদেই রাশিয়ার হতাশাটা আরো বাড়িয়ে তোলেন জাইয়ুরা। 

তিন গোল হজম করে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মিশর। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন সালাহ। এরপর আর কোনো গোল করতে পারেনি কেউ। 

এই হারে বিশ্বকাপ থেকে প্রায় বিদায়ের পথে মিশর। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্সে ১-০ গোলে হেরেছিল দলটি।

মিশর হতাশ করলেও এবারের বিশ্বকাপে নতুন করে জীবন পেল রাশিয়ার ফুটবল। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার মিশরকেও হারাল দলটি। 

এমআর