জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ-এ দল। বুধবার টেস্টের চতুর্থ তথা শেষ দিনে ছয় উইকেটে পেয়েছে টাইগাররা।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ দল। হাতে ছিল নয়টি উইকেট। এদিন আর মাত্র তিন উইকেট হারিতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এদিন ২৭ রান নিয়ে খেলা শুরু লিটন দাস ৪২ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে এটিই দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। এছাড়া নাঈম ইসলাম ১৫ ও ফরহাদ হোসেন ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন।
টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২০৬ রান করে তারা। জবাবে ২১১ রান করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরো ব্যর্থতার পরিচয় দেয় জিম্বাবুয়ে দল। মাত্র ১০৮ রানেই অল আউট হয়ে যায় তারা। জবাবে চার উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করলে জয় নিশ্চিত হয় স্বাগতকিদের।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





