ভারতের বিপক্ষে শুরু হলো বাংলাদেশের টেস্ট অভিযান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
ফলে আগে বোলিং করবে বিরাট কোহলির ভারত। এদিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। সেই সঙ্গে নতুন অধ্যায় শুরু করছেন মুমিনুল।
ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করলেন তিনি।
বাংলাদেশ সময় আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্দোরে দুই দলের লড়াই শুরু হয়।
আইসিসি র্যাংকিংয়ে ১ নম্বরে আছে কোহলি অ্যান্ড কোং। সেখানে ৯ নম্বরে আছে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ৩ ম্যাচ টেস্ট সিরিজ জিতে যায় ভারত। তবে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা ছিল দেখার মতো। টেস্ট সিরিজেও সেটা দেখাতে চান মুমিনুল হকরা।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মাদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদুউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মাদ শামি, উমেশ যাদব।
এমবি





