পাকিস্তান সুপার লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স এবং মুলতান সুলতানস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদম খারাপ হয়নি কোয়েটার। কিন্তু ষষ্ঠ ওভারে এসে হুট করেই খেলার মোড় ঘুরিয়ে দেন ইহসানউল্লাহ। একের পর এক ঝোড়ো গতির বোলিংয়ে ব্যাটারদের দিশেহারা করে তোলেন ২০ বছর বয়সী এ পেসার।
প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে সরফরাজ আহমেদের উইকেট তুলে নেন ইহসান। অষ্টম ওভারে আবারও ইহসানের ঝড়। এবার পরপর দুই বলে জেসন রয় এবং ইফতিখার আহমেদকে ফেরান তরুণ এ পেসার, রান দেননি একটিও। ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা কোয়েটাকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ উমরান আকমল এবং মোহাম্মদ নেওয়াজ।
দিনটা ছিল ইহসানউল্লাহরই। তাই তার হাত থেকে বাঁচার কোনো সুযোগই পায়নি কোয়েটা। ১৩ তম ওভারে বোলিংয়ে এসে আবারও দুই উইকেট নিয়ে কোয়েটার সম্মানজনক সংগ্রহ পাওয়ার সুযোগটাও নষ্ট করে দেন তিনি। ও হ্যাঁ, এই ম্যাচে ঘণ্টায় ১৫২.৬ কি.মি. গতিতে বল ছুঁড়ে এবারের পিএসএলের সবচেয়ে বেশি গতির বলের রেকর্ডটাও নিজের করে নেন ইহসান। আর তাতেই পাওয়া গেছে, পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা।
এমআই
পিএসএলে নতুন গতিদানব আবিষ্কার পাকিস্তানের
পাকিস্তান ক্রিকেট দল মানেই পেসারদের মেলা। গতির পাশাপাশি সুইং-বাউন্সে পারদর্শী এক ঝাঁক পেসার সবসময়ই থাকে দলটির নিয়মিত একাদশে। ক্রিকেটে যুগের বিবর্তন হলেও পাকিস্তান হারায়নি তাদের পেস বোলিং সংস্কৃতি। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো শোয়েব আখতার-ওয়াসিম আকরামরা চলে গেলেও তাদের জায়গা নিয়েছেন শাহীন আফ্রিদি-হারিস রউফ-নাসিম শাহরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।















