উয়েফা সুপার কাপে রাতে মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। ইস্তাম্বুলের ভোডাফোন অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল আর ইউরোপা লিগ জয়ী চেলসির এই লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙছে স্প্যানিশ আধিপত্য।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্তামবুল পৌঁছেছে দু'দল। নিরাপত্তার বেড়াজালে প্রস্তুতিও সাড়ছেন জর্জিনহো-কোভাসিচরা। তবে ফর্মে না থাকায় একাদশের বাইরে রাখা হতে পারে উইলিয়ানকে। দু'দলের মুখোমুখি হওয়া ম্যাচে ৭৮ জয় নিয়ে এগিয়ে আছে লিভারপুল।
অন্যদিকে, চেলসির সাথে ম্যাচের আগে ফিট একাদশ পাচ্ছে লিভারপুল। তবে এ ম্যচে দলটির গোলকিপার অ্যালিসনকে পাচ্ছে না ক্লাবটি। গেল ম্যাচে ইনজুরির কারণে দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে এ ব্রাজিলিয়ান।
যেকোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে শেষ ছয় ম্যাচের একটাতেও হারনি লিভারপুল। তাই তুরস্কেও জয় নিয়ে দেশে ফিরতে প্রত্যায়ী য়্যুর্গেন ক্লপ শিষ্যরা।
লিভারপুল ও চেলসি ইউরোপে একে অপরের মুখোমুখি হয়েছে ১০বার। এর মধ্যে ৫বার ড্র। তিনবার জিতেছে চেলসি, আর দুইবার লিভারপুল। এছাড়া শেষ ১৭ বারের মুখোমুখিতে তিনবার চেলসিকে হারাতে পেরেছে লিভারপুল।
এএস





