কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ পর্যায়ে। ইতোমধ্যেই ১৫টি দল নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। আর একটি জায়গার জন্য লড়াইয়ে নামছে 'জি' গ্রুপের তিন দল সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। যেখানে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। কারণ, সার্বিয়ার বিপক্ষে ড্র করলে আর ক্যামেরুন জয়বঞ্চিত হলেই সুইসরা চলে যাবে নকআউট রাউন্ডে।

গতকাল শুক্রবার (২ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ 'জি' গ্রুপের সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

দেখে নিন দুই দলের শুরুর একাদশ-

সুইজারল্যান্ড: কোবেল, উইদমার, আকানজি, শার, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, শাকিরি, শো, ভারগাস ও এমবোলু।

ফরমেশন: ৪-২-৩-১

সার্বিয়া: মিলিনকোভিচ স্যাভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, ভালেকোভিচ, পাভলোভিচ, মিলিনকোভিচ স্যাভিচ, কস্তিচ, লুকিচ, ভালেহোভিচ, ট্যাডিচ ও মিত্রোভিচ।

ফরমেশন: ৩-৪-২-১

এবিএস