বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এবার সহ টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল তারা।  মেয়েদের  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের হারায় তারা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪০ রান করে অস্ট্রেলিয়া।
উনিশতম ওভারের দ্বিতীয় বলে ডটিনের বিদায়ে খেলায় ফিরে অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ২১ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ ওভারে ১৪ রান সংগ্রহ করতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়েন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
স্পোর্টস ডেস্ক, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর