এফএ কাপে বড় জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দল আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে সফরকারী কোভেন্ট্রিকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেন উইঙ্গারের দল।
এফএ কাপের পঞ্চম রাউন্ডের এই ম্যাচটিতে জোড়া গোল করেছেন জার্মান তারকা লুকাস পোডলোস্কি। খেলার ১৫ মিনিটেই গোলের সূচনা করেন এই তারকা। আর ২৭ মিনিটেই নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি।
দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে আর্সেনাল। ৮৪ মিনিটে অলিভার জিরোড ও ৮৯ মিনিটে দলের গোল এক হালি পূর্ণ করেন স্যান্টি কাজোরলা।
বিপরীতে একটিও গোলও শোধ করতে পারেনি কোভেন্ট্রি। ফলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ শিরোপা প্রত্যাশী দলটি।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই