১৬ মার্চ বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কার জমজমাট এই আসরের আর মাত্র ১৯ দিন বাকি।
শর্ট ফরম্যাট ক্রিকেট মহাযজ্ঞের আসরকে ঘিরে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে গঠন করা হয়েছে লোকাল অর্গানাইজিং কমিটি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে ২০১৪ আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্টের লোকাল অর্গানাইজিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিসিবি নিশ্চিত করেছে, কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় উপস্থিত থাকবেন।
বিকেল পাঁচটায় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]