সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে স্বাগতিক রাশিয়া।
ট্রাইব্রেকে স্পেন দুটি গোল করতে ব্যর্থ হয়। এই ব্যর্থতায় বিদায় নিতে হল স্পেনকে। খেলার ৯০ মিনিটে ১-১ এবং অতিরিক্ত ৩০ মিনিটে আর গোল করতে না পারায় খেলার নিষ্পত্তি হবে ট্রাইবেকে।
সমতায় শেষ হয়েছিল প্রথমার্ধ। খেলার ১২ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে ছিল স্পেন। রাশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় সার্জেই ইগনাশেভিক নিজেদের জালে বল জড়িয়ে ফেলেছিলেন। সমতায় ফিরতে সময় লাগেনি স্বাগতিক রাশিয়ার। খেলার ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করবার সুযোগ পায় রাশিয়া। পেনাল্টি শটে গোল করেন আর্তেম জিউভা।
স্পেন ১-১ রাশিয়া। জয়ের মিশনে দ্বিতীয়ার্ধে মাঠে নামে দল দু’টি। কিন্তু শেষ ৯০ মিনিটে কোন দল জালে বল জড়াতে ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও গোল করতে ব্যর্থ হয় দু’দল।
শেষ আটে নাম লেখাতে মুখোমুখি হয়েলিছ স্বাগতিক রাশিয়া ও ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় রোববার (০১ জুলাই) রাত ৮টায়।
এর আগে পরস্পর মুখোমুখি হয়েছিল ১২ বার। তাদের লড়াইয়ে স্পেন জয় পায় ৬ ম্যাচে এবং রাশিয়া ২ ম্যাচে। বাকি ৬ ম্যাচ হয় ড্র। দুই দলের র্যাঙ্কিয়ে রয়েছে অনেক পার্থক্য।
স্পেনের র্যাঙ্কিং ১০, সেখানে রাশিয়ার ৭০। তবে প্রথম রাউন্ডে চমক দেখিয়ে দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে রাশিয়া।
স্বাগতিকরা দুই ম্যাচ জয় ও এক ম্যাচ হারে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ এবং স্পেন এক জয় ও দুই ড্রতে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লড়ছে দ্বিতীয় রাউন্ডে।
রাশিয়া খেলছে ৫-৩-২ এবং স্পেন ৪-২-৩-১ ফরমেশনে।
এমবি





